নরসিংদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন,খামারিদের উন্নয়নে গুরুত্বারোপ


Din Protidin প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ / ০ Views
নরসিংদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন,খামারিদের উন্নয়নে গুরুত্বারোপ

নরসিংদী প্রতিনিধি:-

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মন্দীর মঞ্জিলখোলা মাঠে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা:বুলবুল কবির।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূইয়া এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নরসিংদীর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন,খামারিদের উৎসাহিতকরণ, প্রাণীর স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিতকরণ এবং দেশীয় প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় জেলার বিভিন্ন এলাকার খামারি, প্রাণীপ্রেমী, প্রাণিকল্যাণ সংগঠক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তা সৃষ্টিতে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।