
নরসিংদী প্রতিনিধি:-
নরসিংদী জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ আলী টুটুল এবং সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ শিহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।
২৬ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ আলী টুটুল ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সহসভাপতি পদে এডভোকেট মোঃ আলমগীর হোসেন ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ শিহাব উদ্দিন ২৭০ ভোট এবং সহসম্পাদক পদে এডভোকেট শরীফ হোসাইন ২২২ ভোট পেয়ে নির্বাচিত হন।
এ ছাড়া লাইব্রেরি সম্পাদক পদে এডভোকেট বি এম জসিম উদ্দিন ৩৮৫ ভোট, কোষাধ্যক্ষ পদে এডভোকেট আবুল কালাম আজাদ ৪৫৩ ভোট এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এডভোকেট রফিকুল ইসলাম ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে এডভোকেট কানিজ ফাতেমা মিলি ৫৩৪ ভোট, এডভোকেট মাসুদ মৃধা ৫৫৮ ভোট, এডভোকেট মেহেদী হাসান প্রান্ত ৫৪৬ ভোট এবং এডভোকেট রায়হান উদ্দিন ৫৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁদের যোগ্য নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত নিষ্ঠার মাধ্যমে নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :