ডিসেম্বরে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান: কলেজে ১৮, মাদরাসায় ১৫ ও স্কুলে ১২ দিন


Din Protidin প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ / ০
ডিসেম্বরে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান: কলেজে ১৮, মাদরাসায় ১৫ ও স্কুলে ১২ দিন

শিক্ষা ডেস্ক:
বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, স্তর অনুযায়ী ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে। এর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ১২ দিন, মাদরাসা ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো ১৮ দিন বন্ধ থাকবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ছুটি শুরু ও শেষ হওয়ার তারিখে পার্থক্য রয়েছে।