শৈশবের স্মৃতি থেকে বিশ্বজোড়া জনপ্রিয়তা: উইনি-দ্য-পুহের গল্প


Din Protidin প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ / ০
শৈশবের স্মৃতি থেকে বিশ্বজোড়া জনপ্রিয়তা: উইনি-দ্য-পুহের গল্প

বিনোদন ডেস্ক:
দেখতে সাধারণ এক টেডি বেয়ার, আর ভালোবাসে মধু খেতে—নাম উইনি-দ্য-পুহ। এক শতাব্দী ধরে শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সবার মনে জায়গা করে আছে এই চরিত্রটি। একশ বছর আগে বইটি লিখেছিলেন এ এ মিলনে। পরবর্তী সময়ে চলচ্চিত্র, টেলিভিশন সিরিজ ও নানা বিনোদন আয়োজনের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা। বন্ধুত্ব, সরলতা ও শৈশবের স্মৃতির গল্পই চরিত্রটিকে আজও সবার কাছে এত প্রিয় করে রেখেছে।উইনি-দ্য-পুহ নামটি সবার কাছে পরিচিত হলেও শুরুতে চরিত্রটির আসল নাম ছিল এডওয়ার্ড বেয়ার। এটি ছিল লেখকের ছেলে ক্রিস্টোফার রবিনের একটি টেডি বেয়ারের নাম। পরে লন্ডন চিড়িয়াখানার ‘উইনি’ নামের একটি ভালুক এবং ক্রিস্টোফারের নিজের নাম দেওয়া ‘পুহ’ নামের একটি রাজহাঁসের নাম মিলিয়ে খেলনাটির নাম রাখা হয় উইনি-দ্য-পুহ।১৯২৬ সালে প্রকাশিত বইটির শুরুতেই বাবা ও ছেলের কথোপকথনের মধ্য দিয়ে পুহের পরিচয় তুলে ধরা হয়। সেখানে ক্রিস্টোফার রবিন তার খেলনা ভালুককে নতুন নামে পরিচয় করিয়ে দেয় এবং বাবার কাছে তাকে নিয়ে গল্প শোনার আবদার করে।এর আগে ১৯২৪ সালে মিলনের কবিতার বই ‘হোয়েন উই ওয়্যার ভেরি ইয়ং’-এ এডওয়ার্ড বেয়ারের উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে ১৯২৭ সালে ‘নাউ উই আর সিক্স’ এবং ১৯২৮ সালে ‘দ্য হাউস অ্যাট পুহ কর্নার’ প্রকাশিত হয়। এসব বইয়ে পুহ ও ক্রিস্টোফার রবিনের পাশাপাশি টিগারের মতো নতুন চরিত্রও যুক্ত হয়।