টঙ্গীবাড়িতে প্রেমের ফাঁদে ফেলে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ
Din Protidin
প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ণ /
০
মোঃজসিম শেখ,জেলা প্রতিনিধিঃ-
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামের আজমিরী ভিলার ভাড়াটিয়া রফিকুল ইসলামের ছেলে সৌরভের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষনের অভিযোগ উঠেছে।
সৌরভের বাবা রফিকুল ইসলাম জানান, আমার কাজের সুবিধার্থে প্রায় ৩৫ বছর চিটাগংয়ে বসবাস করি। গত এক বছর পূর্বে আমি বেশনাল আজমিরী ভিলায় ভাড়া নিয়ে বসবাস করছি। আমার ছেলে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। ওই মেয়েটিকে নিয়ে ৪দিন বাহিরে ছিল। তবে তারা দুজন আলাদা ছিল। আমাদের দুই পরিবারের সাথে কথা হচ্ছে আমরা একটা মীমাংসা করে নিবো।
তবে মেয়ের পরিবার জানায়, মেয়ের বয়স মাত্র ১২ বছর। অবুঝ মেয়েকে ভুলভাল বুঝিয়ে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে যায়। চার দিন তারা একসাথে ছিল। তারা প্রশাসনের কাছে বিচারের দাবি জানায়।
তারা আরও জানায়, কিশোরীর বয়স কম, এই বয়সে রাষ্ট্রীয় আইন মোতাবেক বিয়ে সম্পন্ন করা সম্ভব নয়। তাই তারা মেয়েকে ছেলের পরিবারের কাছে দিতে পারেনা।
মেয়ের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, কিশোরী নিখোঁজ হওয়ার পর তার পরিবার টঙ্গীবাড়ি থানার শরণাপন্ন হয় এবং বিস্তারিত খুলে বলে। লিখিত অভিযোগের পর ওইদিন রাতে ১টার দিকে ছেলের বাবা রফিকুল ইসলামকে পুলিশ ধরে আনে। এবং ছেলের পক্ষ থেকে শিপলু নামে একজন মেয়েকে উদ্ধার করে দিবে মর্মে মুচলেকা দিয়ে ছেলের বাবাকে ছাড়িয়ে আনে।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, তারা দুই পক্ষ খুঁজে মেয়েকে উদ্ধার করেছে। যদি আমাদের কাছে মামলা করতে আসে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :