গলাচিপায় কৃষকদের সাথে ফিল্ড টেকনোলজি ওয়ারেন্টশন অনুষ্ঠিত 


Din Protidin প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ /
গলাচিপায় কৃষকদের সাথে ফিল্ড টেকনোলজি ওয়ারেন্টশন অনুষ্ঠিত 
মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, (পটুয়াখালী):-
পটুয়াখালীর গলাচিপা উপজেলা কৃষি অফিস এর বাস্তবায়নে কৃষক জনগোষ্ঠীর সচেতনতা ও কৃষি শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ডাকুয়া ইউনিয়নের বিভিন্ন কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওয়ারেন্টশন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরে জানুয়ারী এবং ফেব্রুয়ারী মাসে শুরু হয়ে ধারাবাহিকতায় ৭’এপ্রিল বুধবার ২০২৬ইং উপজেলার ডাকুয়া ইউনিয়নের বিভিন্ন কৃষকদের নিয়ে দিন ব্যাপী প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন সরজমিনে কৃষকের উৎপাদিত আবাদী কৃষি খেত পরিদর্শন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ল উপস্থিত ছিলেন কৃষিবিদ অতিরিক্ত পরিচালক,বরিশাল অঞ্চল এর, ড.মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কৃষিবিদ জনাব শাহাদাত হোসেন,অতিরিক্ত  উপপরিচালক(শস্য),কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পটুয়াখালী, সার্বিক বাস্তবায়নের নির্দেশনায় গলাচিপা উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আকরামুজ্জামান প্রমূখ।
প্রধান অতিথি বলেন, এই ধরনের ফিল্ড টেকনোলজি ওয়ারেন্টশন কৃষকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা চাই কৃষকরা সময়মতো কৃষি শস্য  রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করে ফসলের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা দেশ ব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করছে।