সব ম্যাচ বিদ্যুৎ ও জ্বালানি বাঁচাতে দিনের আলোয় হবে


admin@din2772 প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ /
সব ম্যাচ বিদ্যুৎ ও জ্বালানি বাঁচাতে দিনের আলোয় হবে
ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশ-নিউজিল্যান্ড আসন্ন সিরিজের সূচিতে যে পরিবর্তন আসছে সম্ভাব্য জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যুৎ ব্যবহারে সরকারি পরামর্শ মেনে , সেই আভাস গতকালই দিয়েছিলেন বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল। আজ এল আনুষ্ঠানিক ঘোষণা। বিদ্যুৎ ও জ্বালানি বাঁচাতে দুই দলের সব ম্যাচ হবে দিনের আলোয়। আগের সূচিতে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়।
আর দুটি টি-টোয়েন্টি ম্যাচে প্রথম বল মাঠে গড়ানোর কথা ছিল সন্ধ্যা ৬টায়।পরিবর্তিত সূচিতে ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টায় ও টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে। তবে ভেন্যু পরিবর্তন করা হয়নি। যথারীতি প্রথম দুই ওয়ানডে ও শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।আর শেষ ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। পাকিস্তানের মধ্যস্থতায় গতকাল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে নাকি এখনো বন্ধ, এ নিয়ে বিভিন্ন রকম তথ্য আসছে।