আজ অভিনেত্রী সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন
admin@din2772
প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ /
০
বিনোদন ডেস্ক:
আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন । ১৯৩১ সালের এ দিনে তৎকালীন বৃহত্তর পাবনার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে জন্মগ্রহণ করেছিলেন তিনি।তার শৈশব ও কৈশোর কাটেছে পাবনার মহাকালী পাঠশালা (বর্তমান টাউন গার্লস হাই স্কুল) এবং স্থানীয় পাবনা বালিকা বিদ্যালয়ে। বাবা করণময় দাশগুপ্ত পাবনা মিউনিসিপ্যালিটির স্যানিটারী ইন্সপেক্টর ছিলেন, মা ইন্দিরা দাশগুপ্ত গৃহিনী।
দুই বোনের মধ্যে সুচিত্রা বড়, ছোট বোন হেনা।শৈশব থেকেই গান, নাটক এবং অভিনয়ের প্রতি তার আকর্ষণ স্পষ্ট ছিল। পাবনার নানা অনুষ্ঠানে গান ও নাটকে অংশগ্রহণ করে তিনি নিজের প্রতিভা দেখিয়েছিলেন।পরিবারের বধু হয়ে ঘর সংসারের পাশাপাশি অভিনয়ে যোগদান করেন সুচিত্রা।১৯৫২ সালে ‘শেষ কোথায়’ সিনেমায় প্রথম অভিনয় করেন, যদিও তা মুক্তি পায়নি। পরের বছর ১৯৫৩ সালে ‘সাত নম্বর কয়েদি’ সিনেমার মাধ্যমে প্রথম প্রেক্ষাগৃহ অভিজ্ঞতা পান। যদিও প্রথমে তার নাম ছিল রমা বনেদি, পরে বদলে সুচিত্রা সেন রাখা হয়।
১৯৫৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ৩৫ বছর ধরে বাংলা চলচ্চিত্রে তিনি প্রধান নায়িকা ছিলেন।৫৬টি বাংলা এবং ৭টি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। উত্তম কুমারের সঙ্গে জুটি হয়ে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন। ১৯৭৮ সালে উত্তম কুমারের মৃত্যুর পর সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি।
আন্তর্জাতিক খ্যাতিও অর্জন করেছেন সুচিত্রা। ১৯৬৩ সালে ‘সাত পাকে বাঁধা’ সিনেমার জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সিলভার প্রাইজ জিতেছেন।তিনি ভারতের প্রথম আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। পদ্মশ্রী, বঙ্গবিভূষণসহ অসংখ্য সম্মান পেয়েছেন। তবে ২০০৫ সালে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তার রাখলে তিনি জনসমক্ষে আসতে চাননি বলে তা গ্রহন করেননি।২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দেওয়া হয়। ১৯৫৫ সালে তিনি ‘দেবদাস’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন, যা ছিল তার প্রথম হিন্দি সিনেমা।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, পাবনার সাধারণ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু গণমাধ্যমে বলেন, ‘মহানায়িকার জন্মদিনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে কেক কাটাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া পাবনার আরও কয়েকটি সংগঠন কেক কাটাসহ নানা কর্মসুচি হাতে নেওয়া হয়েছে।’
আপনার মতামত লিখুন :