‘বিকেএসপিতে প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে সংবর্ধনা
admin@din2772
প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ৭:২২ পূর্বাহ্ণ /
০
স্টাফ রিপোর্টার ,মোঃ মাজেদুল ইসলাম:-
ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন বিসিবি তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করা হয়েছে এবং আইসিসি কে এই প্রতিবেদন সম্পর্কে অবহিত করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিকেলে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে জিমনেশিয়াম ভবনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
সাবেক ক্রীড়া উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,ফেসবুকে সত্য দেখি ও মিথ্যে টা দেখা যায়। তিনি সত্য বলেছেন নাকি মিথ্যে বলেছেন আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। তাকে তদন্ত কমিটিতে ডাকা সত্ত্বেও তিনি অনুপস্থিতি।
বিকেএসপি প্রসঙ্গে তিনি আরও বলেন, ঢাকার ওপর চাপ কমাতে সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের বিকেএসপিতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ তৈরি করা হবে।
পরিদর্শনকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জিমনেশিয়ামে শিক্ষার্থীদের ক্রীড়া শৈলী উপভোগ করেন প্রতিমন্ত্রী।
আপনার মতামত লিখুন :