জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার’২০২৫


admin@din2772 প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ /
জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার’২০২৫
বিনোদন ডেস্ক:

জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার’ দীর্ঘ সাত বছর পর আবারও জমকালো আয়োজনে ফিরেছে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ।  রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতার মাথায় এবারের আসরে বিজয়ের মুকুট উঠেছে।তিনি ঘোষণার মুহূর্তেই আবেগে ভেঙে পড়েন , আর সেই আবেগঘন দৃশ্য ছুঁয়ে যায় উপস্থিত দর্শক ও শুভানুধ্যায়ীদের।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই চূড়ান্ত পর্ব ছিল চোখ ধাঁধানো।বিজয়ী বর্ণিতার হাতে তুলে দেওয়া হয় স্বরোভস্কি ক্রিস্টালের ট্রফি এবং একটি বিলাসবহুল গাড়ির চাবি—যা ছিল এবারের আসরের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি, তিনি পাচ্ছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে রায়হান রাফী পরিচালিত একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ।প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। তাঁর প্রাপ্তি পাঁচ লাখ টাকার চেক।আর দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম, যিনি পেয়েছেন তিন লাখ টাকা।

প্রতিযোগিতার বিজয়ী ও সেরা প্রতিযোগীদের জন্য আরো বড় সুযোগের দুয়ার খুলে যাচ্ছে। নির্মাতা শিহাব শাহীন তাঁদের নিয়ে একটি ওয়েব চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন, যা নতুনদের জন্য শোবিজে শক্ত অবস্থান তৈরির সুযোগ করে দেবে।