ধামরাইয়ের দুই কৃতি সন্তানের মিলনমেলা: জেলা পরিষদ প্রশাসককে এমপি তমিজ উদ্দিনের ফুলেল শুভেচ্ছা
admin@din2772
প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ণ /
০
মোঃ জামাল উদ্দিন,ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ের রাজনীতির অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে আজ বইছে আনন্দের জোয়ার। ঢাকা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ধামরাইয়ের কৃতি সন্তান ইয়াসিন ফেরদৌস মুরাদকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে এই দুই জননেতা মিলিত হন। এসময় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন এবং ধামরাই তথা পুরো ঢাকা জেলার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ধামরাইয়ের গর্ব দুই সারথি
ধামরাইয়ের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব তমিজ উদ্দিন সংসদ সদস্য হিসেবে ধামরাইয়ের অবকাঠামো ও সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। অন্যদিকে, ইয়াসিন ফেরদৌস মুরাদ ঢাকা জেলা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হওয়ায় ধামরাইয়ের প্রশাসনিক ও উন্নয়নমূলক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন স্থানীয়রা।
উন্নয়নের প্রত্যাশা
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, জনসেবাই আমাদের মূল লক্ষ্য। ধামরাইয়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং এই জনপদকে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা হবে।
এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলের মতে, এই দুই নেতার দায়িত্বশীল নেতৃত্ব ও পারস্পরিক সমন্বয় ধামরাইয়ের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। আগামী দিনে তাদের হাত ধরেই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমনটাই প্রত্যাশা ধামরাইবাসীর।
আপনার মতামত লিখুন :