গতকাল (শনিবার) ১৯তম আসরের উদ্বোধনী ম্যাচে কোহলির দল সানরাইজার্স হায়দরাবাদকে বড় ব্যবধানে হারিয়েছে। ঈশান কিষাণের নেতৃত্বাধীন হায়দরাবাদের দেওয়া ২০২ রানের বড় লক্ষ্য কোহলি-পাডিক্কালের ব্যাটে বেঙ্গালুরু জিতেছে ২৬ বল হাতে রেখে।এটি আইপিএলের ইতিহাসে দুই শ’র বেশি রান তাড়ায় সবচেয়ে দ্রুততম জয়।রেকর্ড গড়া ম্যাচ জয়ে ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন কোহলি। তিনি ৩৮ বলে করেন ৬৯ রান। তিনি এই রানের মধ্য দিয়ে অনন্য এক নজির গড়েছেন ।
এবারের আইপিএল শুরুর আগে জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটিতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। এর আগে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজেও দুই সেঞ্চুরিসহ ৩০২ রান করেছেন।
মাঝে বিরতি থাকলেও, কোহলি যেন সেই ফর্ম নিয়েই হাজির হলেন গতকাল। হায়দরাবাদের বিপক্ষে জয় নিশ্চিতের পথে তিনি হার্শাল প্যাটেলের ১৬তম ওভারে ৪ বলে এক ছক্কা ও তিনটি চারের বাউন্ডারি খেলেছেন। সবমিলিয়ে ৩৮ বলে ৫টি করে চার-ছক্কায় ৬৯ রান আসে কোহলির ব্যাটে। অথচ এর আগে সর্বশেষ ২০২৫ সালের জুনে তিনি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।


আপনার মতামত লিখুন :