বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, জিনদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ জীবন মিয়া, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আবু নাসের শিমুল, তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, বাংগরা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আতিক সরকার, ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমির হোসেন, সৌদি আরব প্রবাসী মোঃ কামরুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া জেলা শহীদ জিয়া পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক শোহেব আলম চৌধুরী, ৩ নং ওয়ার্ডের মেম্বার বশির আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
বক্তারা বলেন নিয়মিত খেলাধুলা অনুশীলন করলে খেলোয়ার তৈয়ার হয় কারণ ভালো খেলোয়াড় গ্রাম পর্যায়ে থেকেই তৈরি হয়। বিশেষ করে খেলাধুলার মধ্যে থাকলে যুবকরা সামাজিক অপরাধে জড়িত হতে পারবেনা। মাদক ইভিজিটিং সন্ত্রাসী কর্মকান্ডে থেকে বাঁচতে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই প্রতিবছরই যেন খেলাধুলার আয়োজন করা হয়।উক্ত ক্রিকেট টুর্নামেন্টে দুটো শক্তিশালী দল সামুরাই ওয়ারিয়স বনাম এস এম ইয়ংস্টার ক্লাব অংশগ্রহণ করেন।আগত অতিথিরা বিজয়ী এবং পরাজিত উভয় দলকেই পুরস্কার তুলে দেন।বিজয় দলকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং পরাজিত দলকে পুরষর হিসেবে দেওয়া হয়েছে একটি ১৭ ইঞ্চি রঙিন টেলিভিশন। খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে পুরস্কার দেন আমন্ত্রিত অতিথিরা।
আপনার মতামত লিখুন :