মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী হাফেজ মোহাম্মদ আবু বকর পারভেজ


admin@din2772 প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ /
মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী হাফেজ মোহাম্মদ আবু বকর পারভেজ

ফারজানা আক্তার মনি:

মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী হাফেজ মোহাম্মদ আবু বকর পারভে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ আবু বকর পারভেজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এলাকাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি তার বার্তায় বলেন,
“স্বাধীনতা আমাদের অহংকার, আমাদের আত্মপরিচয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি উন্নত, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে আমি ৫০ নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন,
“আসুন, মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই মিলে আমাদের প্রিয় এলাকাকে একটি আধুনিক ও বসবাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলি।”
পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।