ব্যানার অপসারণে প্রতিবাদ


admin@din2772 প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ /
ব্যানার অপসারণে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর বিবি পুকুর পাড় এলাকায় ঈদ শুভেচ্ছা ব্যানার অপসারণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তরুণ উদ্যোক্তা ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক লায়ন উমার রাযী। তিনি জানান, একই স্থানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানার বহাল থাকলেও পরিকল্পিতভাবে তার এবং ব্যারিস্টার ফুয়াদের ব্যানার সরিয়ে ফেলা হয়েছে।

লায়ন উমার রাযী বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং একটি কুচক্রী মহল তরুণ নেতৃত্বের উত্থানকে ভয় পেয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করেছে। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এভাবে কারও উপস্থিতি মুছে ফেলার চেষ্টা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।”

তিনি আরও বলেন, “এ ধরনের অপচেষ্টা আমাদের দমাতে পারবে না। বরং এসব ষড়যন্ত্র আমাদের আরও দৃঢ় ও শক্তভাবে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।

শেষে তিনি দৃঢ়ভাবে বলেন, “তরুণ নেতৃত্বকে দমিয়ে রাখা যায় না। সত্য ও ন্যায়ের পথেই আমাদের পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।