কালিগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ ১০ লক্ষ টাকা বিতরণ করলেন ফজলুল হক মিলন 


admin@din2772 প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ /
কালিগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ ১০ লক্ষ টাকা বিতরণ করলেন ফজলুল হক মিলন 
মোঃ ইব্রাহিম খন্দকার, গাজীপুর জেলা প্রতিনিধি :-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের ন্যায় গাজীপুর-৫ সংসদীয় আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ দশ লাখ টাকা স্থানীয় দুস্থ ও দরিদ্র জনগণের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিতরণ করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) কালীগঞ্জ সরকারি ডাকবাংলোয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব  খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লা, কালিগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক মোহাম্মদ  হোসেন আরমান মাস্টার, সদস্য সচিব মোঃ ইব্রাহিম প্রধান, কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গাজীপুর-৫ আসন কালীগঞ্জ পৌরসভা, সাতটি ইউনিয়ন, বাড়িয়া ইউনিয়ন এবং সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। এই বিশাল জনপদের প্রতিটি ঘরে ঈদের আনন্দ ও উৎসবের আলো পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক অঙ্গীকার ও মানবিক দায়বদ্ধতার প্রকাশ। এই কার্যক্রমের আওতায় অন্তত ২০০ জনকে নগদ পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও দুস্থদের ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের গরীব-দু:খী তথা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা স্বচ্ছতার সঙ্গে নিরলসভাব কাজ করে যাচ্ছি।
এ ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৭০০ পিস সিনথেটিক শাড়ি, ১০০ পিস থ্রি-পিস এবং ৫০ পিস হাজি রুমাল বিভিন্ন সময়ে বিতরণ করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্যে এ কে এম ফজলক মিলন এর দিকনির্দেশনা অনুযায়ী এই অর্থ ও ত্রাণসামগ্রী নির্বাচনী এলাকার তৃণমূলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে।