বান্দরবান জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।


admin@din2772 প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ /
বান্দরবান জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার:-
 বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। তিনি বলেন, জেলার সাতটি থানার আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, থানার অফিসার ইনচার্জ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং তদন্ত কেন্দ্রের কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি স্থানীয় জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। জনবান্ধব পুলিশিং জোরদারের মাধ্যমে জনগণের সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়াও বান্দরবান পার্বত্য জেলায় আগত দর্শনার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশনা দেন পুলিশ সুপার।
সভায় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।