” দেশব্যাপী নদী- খাল, জলধারা খনন ও পুনঃখনন” কর্মসূচীর আওতায় ১৬ মার্চ সোমবার বেলা সারে বারোটার সময়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে, পটুয়াখালী জেলার গলাচিপা খাল ও শাখা খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী মোঃ নরুল হক, (এমপি)।
শুভ উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, নির্বাচনের হাতের কালি শুকিয়ে যাওয়ার আগেই দেশ উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করে দিয়েছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান। শুধু তাই নয়, সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন কৃষি অর্থ নির্ভর আরো গতিশীল করতে আজ সারা বাংলাদেশে এক যোগে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচীর পাশাপাশি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যায়ে গলাচিপা উপজেলা খালের ১২ কিলোমিটার খাল খননের শুভ উদ্বোধন করেন।
এসময়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ স্থানীয় উপজেলা বিএনপির সভাপতি হাজী গোলাম মস্তফা, গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, বিএনপির যগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন মিয়া, জেলা যুবদলের অন্যতম নেতা হাজী মোঃ শিপলু খান, পৌর বিএনপির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম খান, বিএনপির সদস্য সচিব মোঃ আলতাফ হোসেন খান, বিএনপি নেতা আঃ সোবাহান ও মনিরুজ্জামান নেছার সহ গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ সহ খালের দু’পারের কৃষক-শ্রমিক, সুধি নাগরিক সমাজ, গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।
আপনার মতামত লিখুন :