মুন্সীগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের রিস্তা চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ।
নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ।
বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ সভাপতি মাহবুব আলম লিটন, এডভোকেট জানে আলম প্রিন্স, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, স্থানীয় দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, জেলা বিএনপি’র সদস্য শহীদুল ইসলাম কমিশনার, মুন্সীগঞ্জ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আয়নাল হক স্বপন সহ নিরাপদ সড়ক চাই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :