বিরাট কোহলি ক্রিকেটারদের মধ্যে আয়ের তালিকার শীর্ষ


admin@din2772 প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ /
বিরাট কোহলি ক্রিকেটারদের মধ্যে আয়ের তালিকার শীর্ষ
ক্রীড়া ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ভারতের হয়ে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন বিরাট কোহলি। বর্তমানে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও, খেলে যাচ্ছেন ওয়ানডে ফরম্যাটে।টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ হাজার ২১৫ রান করেছেন কোহলি। এই রান করার পথে তিনি হাঁকিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৮৫টি সেঞ্চুরি। রান সংগ্রহে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তিনি রেকর্ড ১০০টি সেঞ্চুরির সাহায্যে ৩৪,৩৫৭ রান করেন।নিজের শেষ বেলায় এসেও ২০২৫ সালে সর্বোচ্চ ১০ জন উপার্জনকারী ক্রিকেটারের তালিকায় শীর্ষে আছেন বিরাট কোহলি। গত বছর কোহলি আয় করেছেন ৩৮.৪ মিলিয়ন মার্কিন ডলার যা টাকার অংকে প্রায় ৪৭০ কোটি টাকা।অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স ৩১.৩ মিলিয়ন, অস্ট্রেলিয়ান আরেক তারকা মিচেল স্টার্ক আয় করেন ৩০.৫ মিলিয়ন মার্কিন ডলার। ডেভিড ওয়ার্নার আয় করেন ২৭.৬ মিলিয়ন। ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার রোহিত শর্মা গত বছর আয় করেন ২৭.২ মিলিয়ন মার্কিন ডলার।