হবিগঞ্জ মাধবপুরে শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আকিজ বশির গ্লাস ফ্যাক্টরিতে পরিদর্শন, শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা অর্জন।


admin@din2772 প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৭:৪৫ পূর্বাহ্ণ /
হবিগঞ্জ মাধবপুরে শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আকিজ বশির গ্লাস ফ্যাক্টরিতে পরিদর্শন, শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা অর্জন।
ইমদাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শিক্ষার্থীদের ধারণা উন্নয়ন ও সফল পেশাজীবীদের অভিজ্ঞতা কাছ থেকে জানার সুযোগ দিতে উপজেলা প্রশাসন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ সৈয়দ সইদউদ্দিন ডিগ্রী কলেজের একদল শিক্ষার্থী মাধবপুরের আকিজ বশির গ্লাস ফ্যাক্টরি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা কারখানার বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষভাবে দেখেন। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে প্রস্তুত পণ্য তৈরির ধাপগুলো তাদের সামনে তুলে ধরেন কারখানার কর্মকর্তারা। এছাড়া তারা সেখানে কর্মরত প্রকৌশলী ও ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পখাতের আধুনিক প্রযুক্তি, ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন।
উপজেলা প্রশাসন জানায়, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কর্মসূচি শিক্ষার্থীদের প্রাত্যহিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করবে। এতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় আরও সুস্পষ্ট ধারণা লাভ করবে এবং শিল্পখাতে দক্ষ মানবসম্পদ গঠনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখযোগ্য এই উদ্যোগ শিক্ষার্থীদের শিল্প–অর্থনীতি সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করেছে।