গলাচিপায় গোলখালী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশাসকের সাথে অসদাচরণের অভিযোগ!  


admin@din2772 প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ণ /
গলাচিপায় গোলখালী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশাসকের সাথে অসদাচরণের অভিযোগ!  
মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী) ষ্টাফ রিপোর্টারঃপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু সাইদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রশাসকের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে। অভিযোগকারী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাসুদ জানান, ২৩ দিনের নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া জেলেদের মধ্যে ভিজিএফের চাল ১৫ অক্টোবর থেকে বিতরণের কথা থাকলেও ইউপি সদস্য আবু সাইদ যথাসময়ে চাল বিতরণ না করে দায়িত্বে গাফেলতি করেন। এ ঘটনায় বুধবার (২২ অক্টোবর) তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার গ্রাম পুলিশ সিরাজুল ইসলামের মোবাইল ফোন (০১৭৮৭২৪৩৫৭৯) ব্যবহার করে ইউপি প্রশাসককে ফোন দেন আবু সাইদ মেম্বার। কথোপকথনের একপর্যায়ে তিনি প্রশাসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন। প্রশাসক জানান, ঘটনার সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সরকারি কাজে উপস্থিত ছিলেন। এর আগেও ৪ অক্টোবর মোবাইল নম্বর ০১৭১৯৭৩৩৮৯৩ থেকে কল করে একই ইউপি সদস্য তার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন প্রশাসক।
গ্রাম পুলিশ সিরাজুল ইসলাম বলেন, “আমার মোবাইল ব্যবহার করে সাইদ মেম্বার প্রশাসককে মারার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেও লাঞ্ছিত করার হুমকি দেন।অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আবু সাইদের সঙ্গে একাধিক  যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল তার ব্যাবহারিত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান মুঠোফোন জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।