গরু চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলে সহ গ্রেফতার ২


Din Protidin প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ /
গরু চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলে সহ গ্রেফতার ২
মোঃজসিম শেখ,জেলা  প্রতিনিধিঃ-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘুর গরু চুরির অভিযোগে কেয়াইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল এর ছেলে সুহেল সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে গরু বিক্রির ৫৬৭৫  টাকা ও   চারটি গরুর পা উদ্ধার করা হয়।
শনিবার ৯ দিবাগত রাতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার  মোঃ আনোয়ার পারভেজ, (সিরাজদিখান সার্কেল) ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে  এসআই নাহিদ মাসুম, এসআই নোমান ছিদ্দিক ও সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান চালিয়ে সিরাজদিখান থানা এলাকা সোহেল (৩৭), পিতা-ইসরাফিল, সাং-কুচিয়ামোড়া কে গরু বিক্রির ৫৬৭৫  টাকা ও শ্রীনগর থানা এলাকা হতে মকবুল (৪৫), পিতা-মৃত মোকলেস, সাং-বাসাইল কে গরুর চারটি পা  সহ গ্রেফতার করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান, উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মৃত তুফানী মন্ডলের ছেলে শুসংকর মন্ডলের অভিযোগের ভিত্তিতে সিরাজদিখান ও শ্রীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে গরু বিক্রির ৫৬৭৫  টাকা ও গরুর চারটি পা সহ  গ্রেফতার করি।আসামীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।