কালিয়াকৈরে পরিবেশ সংরক্ষণে সেমিনার   ও বৃক্ষ বিতরণ  অনুষ্ঠিত 


Din Protidin প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ /
কালিয়াকৈরে পরিবেশ সংরক্ষণে সেমিনার   ও বৃক্ষ বিতরণ  অনুষ্ঠিত 
মোতাহার হোসেন, কালিয়াকৈর(গাজীপুর)  প্রতিনিধি :-
গাজীপুরের কালিয়াকৈরে  “পরিবেশ সংরক্ষণে করণীয়” শীর্ষক আলোচনা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের আয়োজনে পৌরসভার অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। এ সময়  আরো বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, পরিবেশ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ডাঃ ফারুক আহমেদ রিপন, অধ্যাপক খালিদ হোসেন,  সাংবাদিক আইয়ুব রানা, পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সহ-সভাপতি সানোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন একালার  কৃষক- কৃষাণীর মধ্যে পাচঁ শতাধিক ফলজ ও ভেষজ চারা বিতরণ করা হয়।