শরীয়তপুরে পদ্মা নদীতে মাছ ধরতে গেলে নৌ-পুলিশ গণহারে চাঁদাবাজী করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগি জেলেরা। চাঁদপুর জেলার মহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও চাঁদপুর পুলিশ ফাঁড়ির নৌ-পুলিশ শরীয়তপুর অঞ্চলে ঢুকে জেলেদের এভাবে হয়রানি করছে। প্রতিবাদে ভেদরগঞ্জ উপজেলার দুলারচর লঞ্চঘাটে পদ্মাপাড়ে বিক্ষোভ ও সমাবেশ করছে জেলেরা। চাঁদপুর থেকে আসা নৌ-পুলিশের গণহারে চাঁদাবাজির কারণে শরীয়তপুরের জেলেরা পদ্মা নদীতে মাছ ধরতে পারছেন না। নৌ-পুলিশের চাহিদা মোতাবেক চাঁদা দিতে না পারলে জেলেদেরকে মাছ ধরা ট্রলার বা নৌকাসহ ধরে নিয়ে মামলা দেয়া হয়। চাঁদপুর জেলার মহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও চাঁদপুর পুলিশ ফাঁড়ির নৌ-পুলিশ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা, দুলার চর এবং নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকায় পদ্মা নদীতে এসে এ গণ চাঁদাবাজি করছে বলে জেলেরা অভিযোগ করেছেন। যে
নদীর পাড়ে সরি সারি মাছ ধরার নৌকাসহ জেলেরা অলস বসে আছে।
স্থানীয় জেলেদের সুত্রে জানা যায়, জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দুলারচর এলাকার প্রায় ১ হাজার জেলে প্রতিদিন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে।
সেখানে জেলেরা নদীতে মাছ ধরতে গেলে চাঁদপুর জেলার মহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও চাঁদপুর পুলিশ ফাঁড়ির নৌ-পুলিশ সদস্যরা জেলেরা নদীতে নামলেই তাদের কাছ থেকে ৫ হাজার কখনো ৫ হাজারের বেশি টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত টাকা না দিলে তাদের বিরোদ্ধে বিভিন্ন ধারায় মামলা ঠুকে দেওয়া হয় বলে অভিযোগ করেন জেলেরা।
ভেদরগঞ্জ উপজেলার দুলারচর ও চরভাগার জেলে মোঃ কবির হোসেন, মানিক মাঝি, সোহেল মোল্লা অভিযোগ করে বলেন, কাঁচিকাটা, দুলার চর এবং নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এসে চাঁদপুর জেলার মহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও চাঁদপুর পুলিশ ফাঁড়ির নৌ-পুলিশ নৌকা প্রতি মাসে জেলেদের কাছে টাকা দাবি করে। তাদের চাহিদা মতো টাকা না দিলে জেলেদেরকে মাছ ধরা ট্রলার বা নৌকাসহ ধরে নিয়ে মামলা দেয়। এদিকে নৌ-পুলিশের গণহারে চাঁদাবাজির প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার দুলারচর লঞ্চঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ভুক্তভোগি জেলেরা। জেলা মৎস্যজীবী দল ও সাধারণ জেলেদের আয়োজনে সমাবেশে এসময় বক্তব্য রাখেন সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সারোয়ার আলম। এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে, চাঁদপুর জেলার নৌ-পুলিশ সুপার এসব অভিযোগ অস্বীকার করেন। বলেন, এরকম কোন অভিযোগ থাকলে তা সেই পুলিশের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :